ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

সিরাজগ‌ঞ্জে অবৈধভাবে ডিজেল-কেরোসিন মজুদ ও অনুমতি ছাড়াই মিনি পাম্প স্থাপনের অভিযোগ

সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ ঢাকা রোড (চামড়াপট্টি) এলাকায় অবস্থিত মেসার্স মোত্তালিব এন্ড ব্রাদার্স -এর প্রোপাইটর মো. আব্দুল মোত্তালিব আকন্দের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে অবৈধভাবে ডিজেল ও কেরোসিন মজুদ, বিক্রি এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মিনি পাম্প স্থাপনের অভিযোগ উঠেছে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে … বিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. আলভী ও মো. ইয়াসিনের নেতৃত্বে শহরের বড়পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান … বিস্তারিত পড়ুন

উল্লাপাড়ায় হাইওয়ে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকার বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা … বিস্তারিত পড়ুন

কাজিপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কয়েকজন নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি পদপ্রার্থীরা। রোববার কাজিপুরের দুবলাই ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও ৫ নম্বর কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে মো. সবুজ (৩৫) নামে নিখোঁজ এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার হাসাকোলা গ্রামের বাসিন্দা নান্নু মিলিটারির বাড়ির রাস্তা সংলগ্ন উত্তর পাশে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে। পরে চারদিকে খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন। নিহত মো. সবুজ … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত; চালক পলাতক

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আবু হারেছ প্রামানিক (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আবু হারেছ প্রামানিক বেলকুচি উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ঈমান আলী প্রামানিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হারেছ প্রামানিক তার ছেলের মনোহরি … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তাড়াশে দুই মাদক কারবারি গ্রেফতার; পিকআপ জব্দ

সিরাজগঞ্জের তাড়াশে যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার বিকেলে তাড়াশ থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কের চরহামকুড়িয়া গ্রামের ০৯নং ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২ এর সদর কোম্পানি এবং র‌্যাব-৩ এর সিপিসি-২ … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোহলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুন্নাফ শেখ জীবিকার তাগিদে বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতেন। বুধবার আনুমানিক বেলা ১টা ৩০ মিনিটের সময় তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী … বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়া

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও তৎপরতা রুখে দিতে রাজপথে নেমেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদল। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ … বিস্তারিত পড়ুন

দৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তার

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”- এই চিরন্তন মানবিক বাণীকে বুকে ধারণ করে চিরতরে দৃষ্টিশক্তি হারানো ও অসুস্থ দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ‘হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার। সোমবার (২২ জুন) সকালে তিনি সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর এলাকায় রাজনৈতিক সহিংসতার শিকার, দুই চোখের দৃষ্টিশক্তি হারানো … বিস্তারিত পড়ুন