ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা লেডিস ক্লাব।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩ টায় আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার পাঁচুপুর চার মাথা,হেলিপ্যাড চত্বর এবং মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ক্লাবের সদস্যরা।

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার-এর সহধর্মিণী মোছা. সিনথিয়া আফ্রিন রানু। ​​এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই লেডিস ক্লাবের সদস্য মৌসুমী বাগচি, মোছা. অলিমা পারভীন, মোছা. তোফাতুন নেছা, নিলুফা ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে বেদে সম্প্রদায় ও ভাসমান মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

​তিনি আরও বলেন, উপজেলা লেডিস ক্লাব সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।

লেখক