মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ী জেলা সদর উপজেলার উড়াকান্দা এলাকার পদ্মানদীতে বিশালাকৃতির একটি কুমিরকে ভেষে বেড়াতে দেখা গেছে । এতে পদ্মাপারের পাশাপাশি বিভিন্ন জনমানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার শেষ দুপুরের দিকে উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে ভেসে উঠে বেড়াচ্ছিল কুমিরটি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নদী তীরবর্তী এলাকাজুড়ে জনবসতি রয়েছে। সেখানকার বেশিরভাগ মানুষ নদীতে গোসল করে। পাশাপাশি কাচা-ধোয়া ও রান্নার কাজেও নদী থেকে পানি নিয়ে ব্যবহার করেন। এছাড়া জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কুমির দেখায় এখন কেউ নদীতে নামতে সাহস করছে না অধিকাংশরাই। তবে কিছু মানুষকে দেখা গেছে এখনো তারা সাবধানতা অবলম্বন করতে। অপরদিকে নদীতে কুমির ভেসে উঠার খবরে নদীর পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা।
স্কুল শিক্ষক জাহাঙ্গীর বলেন, নদীতে কুমির দেখা যায় না এমনটাই শুনেছি। এর আগে কখনও দেখিনি। আজ দেখলাম শেষ দুপুরের দিকে সেটা আমার কর্মস্থলে অবস্থানরত থেকেই দেখলাম। কুমির দেখার আগ্রহ অনেকের মাঝেই আছে। আবার আতঙ্কও রয়েছে।
তিনি বলেন, অনেকেই এখানে গোসল করতে আসে। নদীতে মাছ ধরতে নামে। যেকোনো সময় তাদের বিপদ হতে পারে। আমাদের বিদ্যালয়টিও একেবারেই নদীর ধারে। তাই আমাদের বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য এটা খুবই বিপদজনক পরিবেশ হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছি।
রাজবাড়ী সামাজিক বনায়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান জানান, কুমির ভেসে ওঠার স্থানে লোক পাঠানো হয়েছে। সরজমিনে সত্যতা পেলে খুলনা বন্যপ্রাণী ইউনিটকে জানানোর পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. তবিবুর রহমান বলেন, জেলায় পদ্মা নদীর তীরবর্তী অবস্থানে কুমির ভেষে বেড়ানোর বিষয়টি জানতে পেরে নদী তীরবর্তী বিভিন্ন স্কুলে আমরা নির্দেশনা দিয়ে এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালাতে।
রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কৃষিবিদ মো: আরিফুর রহমান বলেন, এটি স্বাদু পানির কুমির যার বৈজ্ঞানিক নাম ক্রোকোডাইলাস প্লাস্ট্রিস (Crocodylus palustris)। বাংলাদেশের পদ্মা-যমুনার বিস্তীর্ণ অববাহিকায় এক সময় এটি বিচরণ করতো। বর্তমানে এটি বিলুপ্ত হিসাবে ধরা হয়।
তিনি বলেন, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার এন্ডেমিক প্রাণী। বাসস্থান ধ্বংস দূষণ মানুষের সাথে সংঘাতে প্রকৃতি থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, বাগেরহাটের খান জাহান আলীর মাজারে এই প্রজাতির দুটি কুমির ছিল পরিসমাপ্তি ঘটে ২০১৫ সালে। এটি পুনরায় পদ্মা নদীর রাজবাড়ী অংশে ইউ কে বিচ খ্যাত অংশে দেখা যাওয়ার ভারত থেকে আসতে পারে কিংবা কোন খামার থেকে মুক্ত হয়ে ভাবে আসতে পারে অথবা হতে পারে যে নদীতে রয়ে গেছে। সংখ্যায় কম থাকায় পর্যাপ্ত খাবার পাবে এরা তাই আক্রমণের সম্ভাবনা কম। তবুও সতর্ক থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ঘটনার সত্যতা পেয়ে নদী তীরবর্তী এলাকায় এ বিষয়ে জনসচেতনতামূকক প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি বন বিভাগকে বিষয়টি জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে ।