মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-(টিসিবি) এর পণ্য বিক্রি করা হচ্ছে।
সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে। বর্তমানে টিসিবি’র পণ্যে অসহায় মানুষের আস্থা জেগেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ডাল, তৈল ও চাউল প্রতি মাসে মেসার্স মারুফ ট্রেডিং ডিলার মো. ফরিদ উদ্দিন টিসিবির পণ্য সামগ্রী সরবরাহ করে আসছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে টিসিবি পণ্যে সুবিধা পেয়ে খুব খুশি তাঁরা। ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দুই দিন টিসিবি পণ্য সরবরাহ করা হয়ে থাকে।
ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের ফ্যামিলি কার্ড ধারী ক্রেতা ওমর ফারুক জানান, টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য বর্তমানে চাউল দিচ্ছে তাতে আমরা দু বেলা ভাত ফুটিয়ে খেতে পারছি, মানুষ তো খেয়ে বাঁচতে পারবে।
টিসিবির পণ্য কিনতে আসা ববিতা বেগম জানান, জিনিস পত্রের যে দাম তাতে খেয়ে পড়ে বেচে থাকাই মুশকিল হয়ে পড়েছে। সংসার খরচও বাড়ছে প্রতিনিয়ত।
এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল ১ কেজি চিনি বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।
এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আফজাল হোসেন জানান, আমার এলাকার মানুষ খুব অসহায় ও কৃষক সম্প্রদায় বেশি। এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুশি। আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি যটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবি পণ্য দিতে পেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।