ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সুজন, শাজাহানপুর প্রতিনিধি : 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ আছর বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে গোহাইল ইউনিয়নে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব মেহের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন, গোহাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার ও যুগ্ম-সাধারণ সম্পাদক জেমি আক্তার, ফার্টিলাইজার এসোসিয়েশনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবারসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

লেখক