ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো ২ বন্ধু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ব্যাডমিন্টন খেলা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিংষ্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

এ দূর্ঘটনায় নিহত দুই বন্ধুরা হলেন, সজীব প্রামাণিক (১৮)। তিনি জেলার পাংশা শহরের কোড়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সাইদুল প্রামানিক। আরেক বন্ধুর নাম মিরাজ শেখ (১৮)। মিরাজ শেখ একই গ্রামের মো. ইব্রাহিম শেখের ছেলে। তারা দুইজনই গত বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

স্থানীয় সূত্র জানায়, সজীব ও মিরাজ মোটরসাইকেল নিয়ে শহরের বিষ্ণুপুর এলাকায় ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে মোটরসাইকেল যোগেই তারা বাড়িতে ফিরছিলেন। তারা গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠে রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় হঠাৎ  দ্রুতগতির একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আরোহীই নিহত হয়েছেন। তাদের মোটরসাইকেলটি  নম্বরবিহীন ছিল। সম্ভবত তারা হেলমেট বিহীনও ছিল। মরদেহগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক