ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

পার্বতীপুরের সাংবাদিক বদরুদ্দোজা বুলুর মায়ের ইন্তেকাল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাংবাদিক বদরুদ্দোজা বুলু’র মমতাময়ী ‘মা’ আয়না উল মারজিয়া শুক্রবার (১৬ জানুয়ারী) রাতের প্রথম প্রহর রাত ২টা ৫০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজা নামাজ শুক্রবার বাদ আছর পার্বতীপুরের আবদুস শাফি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে স্থানীয় ভাস্করপট্টি কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, পার্বতীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আহবায়ক সাংবাদিক আতাউর রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন- আমিন।

লেখক