ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

আত্রাইয়ে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন  আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় আত্রাই উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. মুক্তার হোসেন এবং সদস্য ডা. মো. আকরাম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পল্লী চিকিৎসকদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

লেখক