ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : 

রাজবাড়ীতে জেলা অবসরপ্রাপ্ত সরকারি-কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় ছায়া বাড়ীতে এই সভা ও বনভোজনের আয়োজন করা হয়।

আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মানিক চৌধুরী প্রমুখ।

সভা উপলক্ষে আয়োজিত বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল সাত্তার মন্ডল। সভায় এ সমিতির আড়াই শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতিবছরই আমাদের সাধারণ সভা করতে হয়। এই সভা উপলক্ষে বনভোজনের আয়োজন করা হয়েছে। আমরা এখানে যারা এসেছি তারা সকলেই অবসরপ্রাপ্ত। একসময় আমরা সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরি করতাম। প্রতিবছরই বার্ষিক সভার দিনে আমরা একত্রিত হই। সকলের সাথে দেখা হয়। একসাথে আনন্দ করি। একত্রে বসে খাবার খাই। এতে আমাদের খুবই ভালো লাগে।

এর আগে আয়োজিত বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশনা করেন।

লেখক