ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

দিনাজপুরে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত লড়াইয়ে ৪০ জন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে জেলার ছয়টি আসনে চূড়ান্তভাবে মোট ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫ টায় মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হলে দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সুধীর চন্দ্র শীল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

দিনাজপুর–৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী রেজাউল করিম মনোনয়ন প্রত্যাহার করে নেন।

দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. আব্দুল আহাদকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী আব্দুল কাদের চৌধুরীও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এছাড়া, দিনাজপুর–৬ (বিরামপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট–হাকিমপুর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী আব্দুল হক শেষ দিনে এসে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

লেখক