ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে এলপি গ্যাস সংকট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারক লিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে এলপি গ্যাসের সংকট নিরসণ ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টুর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী নাগরিক কমিটির সহ-সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, অরুণ কুমার সরকার, কমল কে সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম আলী, দিলীপ চাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা বলেন, সম্প্রতি সারাদেশে এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতেও এই সংকট আরও তীব্র হয়েছে। নূন্যতম সরবরাহ এবং উচ্চ মূল্যে বিক্রয় হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যা সাধারণ মানুষের প্রতিদিনের রান্না ও খাওয়া-দাওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে।
এসময় অনতিবিলম্বে এলপি গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে তা বাংলাদেশ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

লেখক