ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে ফেসবুকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি, গ্রেফতার-১

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলের দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইলেক্ট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে জানায়।

পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটের সোমা স্টুডিওর সামনে থেকে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে।

তিনি জানান, এ ঘটনায় বুধবার অভিযুক্ত গোলাম মোস্তফা সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু। জানা যায় গোলাম মোস্তফা হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।

পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। ফেসবুকের মাধ্যমে গোলাম মোস্তফা কাণ্ড-জ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে উদ্দেশ্যেমূলকভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন বলেও তিনি জানান।

লেখক