ব্রেকিং নিউজ রাজবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের গায়ে হাত, আটক-২আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

পার্বতীপুর গ্রামবিকাশ কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

‘প্রযুক্তির অংশগ্রহণ, শিক্ষার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রোববার (২৫ জানুয়ারী) দিনাজপুরের পার্বতীপুরে গ্রামবিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুষ্প একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক শিক্ষা  দিবস-২০২৬ এর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় একাডেমি চত্ত্বরে এসে শেষ হয়। গ্রামবিকাশ কেন্দ্রের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার শ্যামল কান্তি রায় সিংহের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভাষ চন্দ্র বর্মন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ সরকার ও বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মাহমুদুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে তিন জন শিক্ষার্থীকে ‘সেরা বই পড়া’ প্রতিযোগীতার পুরষ্কার প্রদান করা হয়। তিনজনই বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথম হয়েছে: দশম শ্রেনীর শিক্ষার্থী আসমা-উল-হুসনা আকশা, দ্বিতীয়: নবম শ্রেণির শিক্ষার্থী মাশিয়া উলফাত শোভা, তৃতীয়: অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহার বানু।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মাতৃভাষায় পড়া, লেখা, অনুধাবন, যোগাযোগ ও গণনার দক্ষতার পাশাপাশি দৈনন্দিন জীবনে জ্ঞান প্রয়োগের সক্ষমতা অর্জনের মাধ্যম। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার কোনই বিকল্প নেই।’

লেখক