ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে মিনি পার্ক ‘পায়রাবতী’র শুভ উদ্বোধন করলেন: জেলা প্রশাসক

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিনি পার্ক ‘পায়রাবতী’র শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গাছের চারা রোপণের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে থাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ সবুজায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা পরিষদ চত্বরে এমন একটি মিনি পার্ক নির্মাণকে স্থানীয় জনগণের জন্য ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবেও উল্লেখ করা হয়। এই পার্কটি স্থানীয়দের বিনোদন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি-দুটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক এবং এমন উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি ক্লিন ইমেজ খ্যাত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনকে ধন্যবাদ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক