ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

পার্বতীপুরে নানা আয়োজনে চ্যানেল এস-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘সব কথা, সবার কথা’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে।
এ উপলক্ষে পার্বতীপুর উপজেলা প্রতিনিধি চাঁদ মামুনের উদ্যোগে ২৬ জানুয়ারী সোমবার রাতে পার্বতীপুর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ ও যুগের আলো পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেক, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ বিপ্লব, আব্দুল জলিল, মোস্তাফিজুর রহমান বকুল, রোকুনুজ্জামান বাবুল, সাংবাদিক- আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া হোসেন, মহসিন আলী, শাহিনুর রহমান, মোস্তাকিম সরকার সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা চ্যানেল এস-এর বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যানেল এস-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

লেখক