ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে পল্লী চিকিৎসকদের সাথে বিএনপি’র নির্বাচনী মতবিনিময় সভা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

পল্লী চিকিৎসক এসোসিয়েশন পার্বতীপুর শাখার সকল সদস্যদের সাথে বিএনপি নেতা-কর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রগতি সংঘের উন্মুক্ত মঞ্চে জনাকীর্ণ পরিবেশে তা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পল্লী চিকিৎসক সাদাত ইবনে মাসুদ (রকেট)- এর সভাপতিত্বে প্রধান অতিথি ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান সরাসরি উপস্থিত না থেকে ভার্চুয়ালি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, ‘শহীদ জিয়া এই পল্লী চিকিৎসকদের সংগঠন তৈরি  করেন। তাই ধানের শীষে ভোট দিয়ে জাতি গঠনে আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করুন। আপনারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান। আমি বিজয়ী হলে, বিএনপি’র প্রতিশ্রুতি মোতাবেক সকল কাজ করবো’। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মমিনুর রহমান, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাদেকুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারজিনা খাতুন, ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ জিয়াউর রহমান (জিয়া), ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ আবু জাফর, ডাঃ নাসির উদ্দীন সহ আরও অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডাঃ মোঃ মিজানুর রহমান (বাবু)। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক