ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পারতেখুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর সোনালী সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুক্রবার ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–৭ আসনের ধানের শীষের প্রার্থী
জননেতা মোর্শেদ মিল্টন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেনশাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ ও আবু শাহিন সানি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুন্জু কাদের মন্টু, ঈদীস আলী ও মোজাফফর চেয়ারম্যান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আজাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব, ছাত্রদলের সভাপতি আব্দুল আইয়ুব ছোটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, আইন বিষয় সম্পাদক গোলাম মোস্তাফা মজনু, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল নেতা সোহেল আরমান রাজু, রেজাউল করিম রেজা, বেল্লাল হোসেন বাবু, সোহেল মেম্বার, আব্দুর রউফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানারআপ দলকে একটি খাঁসি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

লেখক