ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

সান্তাহার থেকে দুই কুখ্যাত চোরকে গ্রেফতার

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর সান্তাহার এলাকা থেকে দুই কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আপন দুই ভাই—সুমন (৩৩) ও সুজন (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে ১১টি এবং সুজনের বিরুদ্ধে ৪টি চুরির মামলা রয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গতকাল তাদের গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে আজ সকালে বিভিন্ন স্থান থেকে চুরির কিছু মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত এই দুই ভাই দিনের বেলায় চুরির কাজে বিশেষভাবে পারদর্শী এবং দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধভাবে চুরি করে আসছিল।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক