ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে উদীচীর সাধারণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও উদীচীর সদস্য কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা উদীচীর সহসভাপতি ফকীর শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী শাষনের পতন ঘটেছে। শেখ হাসিনা পতনের আন্দোলনে উদীচী তার নিজস্ব চিন্তাধারায় জোড়ালো ভূমিকা পালন করে। এই পতনের আন্দোলন একদিনের না। আমরা দীর্ঘ ১৭ বছর পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। অথচ আমাদের কার্যালয় জালিয়ে দেওয়া হয়েছে। শিবিরের নেতারা প্রকাশ্যে উদীচীর অফিস জালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। আমরা প্রশাসনকে অবহিত করেছিলাম। কিন্তু তারপরও আমাদের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আমাদের লড়াই শেষ হয়নি। একটি শোষন বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও সাম্যের রাষ্ট্র গঠনের জন্য উদীচী তার সাংস্কৃতিক আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলন অব্যাহত থাকবে।

লেখক