ব্রেকিং নিউজ নওগাঁয় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারনওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুুধবার (৪ নভেম্বর) বিকেলে “সিক্ত যাদের সারা দেহমন মাটির মমতা রসে, এই ধরণীর তরণীর হাল রবে তাহাদের বশে” স্লোগান ধারণ করে শহরের এক নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে জেলা উদীচীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সাবেক সদস্য, চারণ কমিউনিস্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, আজীবন বিপ্লবী কমরেড মোখলেছুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে উদীচী মিলনায়তনে শুক্রবার সকালে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে উদীচীর বাউল উৎসব

রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। জানা যায়, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, শিশু সাহিত্যিক, ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা সাবেক নাট্য সম্পাদক আখতার হোসেন স্মরণে … বিস্তারিত পড়ুন

ফরিদপুর উদীচীর সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফরিদপুর জেলা সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্টেশন বাজার এলাকায় সংগঠন এর কার্যালয়ে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব। অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কেন্দ্রীয় কমিটির সদস্য এজাজ আহম্মেদ। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে গানে ফলাহারে উদীচী‘র বর্ষা উৎসব অনুষ্ঠিত

রাজবাড়ীতে গান, নৃত্য ও ফলাহারের মধ্য দিয়ে উদীচীতে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা। এতে স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। … বিস্তারিত পড়ুন

গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে সত্যেন সেনের ১১৯তম জন্মদিন উদযাপন

রাজবাড়ীতে ” মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ” এই স্লোগান সামনে রেখে সত্যেন সেনের ১১৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে গান, কবিতা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। শুরুতে সত্যেন … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে উদীচীর সাধারণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, … বিস্তারিত পড়ুন