ব্রেকিং নিউজ নওগাঁয় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারনওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান

রাজবাড়ী শহরে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল … বিস্তারিত পড়ুন

কালাইয়ে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫; লুটপাটের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলায় এক তরুণীকে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়িতে ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত … বিস্তারিত পড়ুন

নওগাঁ-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা আহত ১

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলস্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি। রোববার (১৮ অক্টোবর) বিকেল পোনে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তাঁকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ ও আহত … বিস্তারিত পড়ুন

গাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

গাজীপুরের কালীগঞ্জে জমিতে সুপারি চারা রোপণকে কেন্দ্র করে একটি পরিবারের চার সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকার চাঁন মিয়া ভাঙ্গী … বিস্তারিত পড়ুন

জমি-জমা নিয়ে বিরোধের জেরে পার্বতীপুরে সংঘর্ষ, নারীসহ আহত ৩

দিনাজপুরের পার্বতীপুরে নিজের জমিতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লায়লা পারভীন (৪০) নামে এক গৃহবধূকে হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে সাঁতার প্রতিযোগিতায় আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের আঘাতে আহত হয়েছে লেমন নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আত্রাই উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে। আহত লেমন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় সাঁতার কাটার সময় পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে আঘাত লেগে তার পেটে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার … বিস্তারিত পড়ুন

মায়ের পক্ষ নেওয়ায় চাচাতো ভাইকে মারধরের অভিযোগ, ৩ জনের নামে মামলা

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার চাচাতো ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আবু রাইহান কবিরাজ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ তিন জনকে হত্যার উদ্দেশ্যে হামলার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকায় বুধবার (২ জুলাই) দুপুরে ইব্রাহিমের বাড়িতে ঘটেছে। সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকার নুরুল ইসলামের পুত্র ইব্রাহিম বাড়ীতে ঘরের দেয়ালে প্লাষ্টার করার সময় … বিস্তারিত পড়ুন

কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত-২

খুলনার কয়রা উপজেলার পায়রাতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে পায়রাতলা আইটি নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ রাজু গাজী ও মোছাঃ নাজমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে … বিস্তারিত পড়ুন

ধান মাড়াইয়ের মেশিন সরানো নিয়ে সংঘর্ষ, আহত ৪

 নওগাঁর আত্রাই উপজেলার পবনডাঙ্গা গ্রামে ধান মাড়াইয়ের মেশিন সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, গত রোববার সন্ধ্যায় পবনডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের বাড়ির সামনে হেরিং রাস্তার ওপর রাখা ধান মাড়াইয়ের মেশিন … বিস্তারিত পড়ুন