ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল আহাদকে বিজয়ী করুন, পার্বতীপুরে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী ডা. আব্দুল আহাদের নির্বাচনী পথসভা পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।

দিনাজপুর–৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা সারমিন প্রমুখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি  আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

বক্তারা বলেন, শাপলা কলি মার্কার প্রার্থী ডা. আব্দুল আহাদ জয়ী হলে পার্বতীপুরের মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে, উন্নয়ন বঞ্চিত এই এলাকার উন্নয়ন করা হবে। বেকারত্ব দূরীকরণ, নারীদের সাবলম্বী করার ব্যবস্থা করা হবে। শাড়ি, কম্বল, স্কুল ব্যাগ, টাকা পয়সা দিয়ে ভোট নেওয়ার দিন শেষ। আপনারা শাপলা কলি কে ভোট দেওয়ার পাশাপাশি হ্যাঁ ভোট দিয়ে সংস্কার ও নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করবেন এবং  জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা পার্বতীপুরে উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ডা. আব্দুল আহাদকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় এনসিপি ও জোটভুক্ত দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

লেখক