ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুরে ‘মানব সম্পদ গঠনে ব্যবস্থাপনার ভূমিকা ও করণীয়’ শীর্ষক সেমিনার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ‘মানব সম্পদ গঠনে ব্যবস্থাপনার ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পার্বতীপুর আদর্শ কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনোয়ারুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকার।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন, শিক্ষার্থী ফারিয়া আক্তার মীম। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইবুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান ও হুমায়রা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মানবসম্পদ হিসেবে শিশুকে গড়ে তুলতে হলে মাতৃগর্ভে শিশুর জন্ম মুহুর্ত থেকে ভূমিষ্ট অতঃপর দিনে দিনে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে ওঠার সাথে সাথে তাকে মানবিক গুণে গুনানীত করলে না পারলে মানুষ সম্পদ না হয়ে সমাজের বোঝায় পরিণত হতে পারে। এ জন্য প্রত্যেক শিশুকে তার জন্ম কাল থেকে ইতিবাচক শিক্ষা, মানবিক গুণাবলি অর্জন, সৎ ও ন্যয় পরায়ন মানুষ হিসাবে গড়ে তুলতে পারলে সে মানব সম্পদ হিসাবে গড়ে উঠতে পারে। যে মানব সমাজের কল্যাণে ও একটি ন্যায়নীতি নির্ভর সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে। কেবলমাত্র সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমেই একটি কাঙ্খিত মানব গোষ্ঠীর উত্থান হতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। পার্বতীপুরের মত একটি মফস্বল এলাকায় এমন একটি সুন্দর পরিকল্পিত ও পরিশিলিত সেমিনার আয়োজন করায় বক্তারা পার্বতীপুর আদর্শ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনোয়ারুল করিম ও তার কর্মীসহ সকল শিক্ষার্থীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

লেখক