ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারী) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির নেতৃত্বে, কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘরে ঘরে গিয়ে মা বোনদের সহ সকলের কাছে লিফলেট বিতরণ করে, বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের জন্য দোয়া চাওয়ার মাধ্যমে প্রচারনার করা সহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

ভোট প্রার্থনার পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেয়- “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, “ভোট দিবো কিসে ধানের শীষে,” “মিলন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন “,”লাগারে লাগা ধান লাগা, “”১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন”, “তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন”, “মাগো আপনার একটি ভোটে মিলন ভাই যাবে জিতে””,মা বোনদের বলে যাই ধানের শীষ প্রতীকে ভোট চাই,” ভুলিনি ৭১ দেখিছি ২৪ আমরা সবাই মিলে মিশে ধানের শীষে দিবো ভোট ” “ভিন্ন মত ভিন্ন পথ ধানের শীষে একমত” স্লোগান মুখরিত হয় বালীগাঁও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় পদক্ষিন করেন।

লেখক