ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুর বাজারে ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত

আ: গফুর মন্ডল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়া-৩ আসন (আদমদীঘি–দুপচাঁচিয়া) থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মুহিত তালুকদারকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আদমদীঘি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুর বাজারে অবস্থিত নির্বাচনী কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোনোয়ার হোসেন হেলাল। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, সাবেক যুবদল সভাপতি এস এম মিজানুর রহমান, বিএনপি নেতা মেহেদী হাসান রিংকু, ফেরদাউস মোল্লা ও আইজার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

লেখক