ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ধানের শীষের গনজোয়ারে ভাসছে কোম্পানীগঞ্জ

সংবাদ দাতা, মোঃ জামাল উদ্দীনঃ

সিলেট -৪ আসনের বিএনপি ও জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোম্পানি গঞ্জের সাধারন মানুষের প্রাণের দাবী পাতর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে খুলে দেওয়া হবে। এতে এলাকার হাজারো শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। কোম্পানি গঞ্জে উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যেক পাড়া মহল্লা গ্রাম হাটবাজারে বিভিন্ন এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে কোম্পানি গঞ্জ উপজেলার উন্নয়ন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন।তিনি বলেন ধানের শীষ এই আসন থেকে ধানের শীষ নির্বাচিত হলে এই এলাকায় একটি আধুনিক নার্সিং কলেজ স্থাপন করা হবে এবং রাস্তার যানজট দুরীকরনে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনে দূর্ভোগ লাগবে একটি আধুনিক ট্রাক টার্মিনাল ও ধলাই নদীর তীরবর্তী রাস্তা ঘাঁট গ্রাম ও কৃষি জমি রক্ষায় বেরীবাঁধ তৈরি করা হবে।বিএনপি ও জমিয়ত মনোনীত ধানের শীষের সমর্থনে বিভিন্ন সভায় উপস্থিত থাকেন সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির উপদেষ্টা এডঃকামাল আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলার দূরদিনের বিএনপির একমাত্র কান্ঠারী সংগ্রামী সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান (মনাফ), বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর সহ বিএনপি এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুফতি আতাউর রহমান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট জেলা উত্তরের সভাপতি, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের রাহবার মাওঃ আব্দুল মচ্ছবির, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা ইয়াকুব আলী, ছাত্র জমিয়তের উত্তর সিলেটের সাংঘটনিক মিসবাহ উদ্দিন রুকন। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আরিফুল হক আরো বলেন বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে।সর্বশেষে বলেন আমরা কোম্পানি গঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাটকে একটা সম্প্রীতির এলাকায় হিসাবে রাখতে চাই, হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সবাই সুন্দর পরিবেশে থাকতে চাই। হানাহানি মারামারি, প্রতিহিংসা সবাই পরিহার করতে হবে।একই ভাবে যারা সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলদারী, সিন্ডিকেট বানিয়ে জনজীবন বিপন্ন করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। উন্নয়ন ও গনতন্ত্রের স্বার্থে সাধারন মানুষ ধানের শীষের প্রতীকে ভোট দিতে উম্মুখ হয়ে আছেন। কেন্দ্রীয় জেলা, উপজেলার, ইউনিয়ন, ওর্য়াড, থেকে আসা হাজার হাজার বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্চাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, তাতীদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জমিয়ত উলামায়ে ইসলামের সকল অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও লক্ষ জনসাধারণ উপস্থিতিতে উপজেলা ভিত্তিক জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

লেখক