ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ৯ ফেব্রুয়ারি (সোমবার) দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় ঐক্য জোটের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়।

​দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আব্দুল আহাদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

​জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আব্দুল আহাদ। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং একটি সুন্দর সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমির ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন।

​সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে  আলোচনা করেন এবং ১১ দলীয় ঐক্য জোটের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরেন। জনসভায় জোটের শীর্ষস্থানীয় নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

​বক্তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং দেশবাসীকে আগামী ১২ ফেব্রুয়ারী শাপলা কলি মার্কা ও গণভোটে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

লেখক