ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

আত্রাইয়ে বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত 

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ  ইউনিয়নের দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  বিএনপির উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যার পারে মো.জাহাঙ্গীর ও আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাম মন্ডলের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬(আত্রাই রাণীনগর) আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, পারভেজ ইকবাল, সাহাদৎ হোসেন রকেট, আয়ূব আলী, মো. শহিদুল ইসলাম, আব্দুল জলিল, মো. আছির, মো.কামরুজ্জামান, মো. আফছার, মো. সোবহান, সহ উপজেলা বিএনপি, আহসানগঞ্জ ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। মরহুমা বেগম খালেদা জিয়া রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা।

লেখক