ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষক ইসহাক আলীর

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে বাস ও বাইসাইকেলের সংঘর্ষে ইসহাক আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) আনুমানিক দুপুর ২টায় পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইসহাক আলী বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চাল বানানোর উদ্দেশ্যে চৌমুহনী বাজারে গিয়েছিলেন ইসহাক আলী। সেখান থেকে ফেরার পথে মহাসড়কের পাশ দিয়ে মুন্সিপাড়া গ্রামে ঢোকার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উল্লেখ্য, এর আগে নিহত ইসহাক আলীর ছেলে লুৎফর রহমান একই মহাসড়কের সেনাবাহিনী চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরিবারের ওপর পরপর দুই সড়ক দুর্ঘটনার এই শোক নেমে আসায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক