ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

বেতাগীতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনার বেতাগীতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের ৭ নং ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বেতাগী পৌরসভা, বেতাগী থানা, মুক্তিযোদ্বো সংসদ, বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও সংস্থা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শ্রদ্ধা জানান।

এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করে ভাষাশহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

পরে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন সহ সর্বস্তরের মানুষ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

লেখক