ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বরগুনার কিশোর গ্যাং কালু সহ ৪ জন ডিবি পুলিশের জালে আটক

বরগুনায় আলোচিত ‘কালু বাহিনী’র প্রধান মো. ইব্রাহিম হোসেন (ওরফে কালু) সহ তার বাহিনীর আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি সড়কে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে দাপট প্রদর্শন ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ‘নিঝুম ভবন’ নামে একটি ভবনে আশ্রয় নেয়। পরে সেখানে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইব্রাহিম হোসেন (কালু) (২৭), মো. রাজন (২০), মো. আলআমিন (১৯), মো. শাকিল (২৪)।

পুলিশের দাবি, তারা কিশোর গ্যাং গঠন করে বরগুনা সদর থানা এলাকার বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে দাপট প্রদর্শন, মারধর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছিল।

সূত্রটি আরও জানায়, প্রধান আসামি ইব্রাহিম হোসেন (কালু)-এর বিরুদ্ধে বরগুনা সদর থানায় একাধিক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম হোসেন (কালু) অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দিলে তার দেখানো মতে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনায় উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ২৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছেনা (কাঠের বাটসহ),৩২.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছেনা (কাঠের বাটসহ), ২৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রাম-দা (কাঠের বাটসহ)। অস্ত্রগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।আইনগত ব্যবস্থাএ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪(১) ধারা এবং প্রধান আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯(৩) ধারায় বরগুনা সদর থানা-য় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বরগুনায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

লেখক