ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ি গ্রামের মমতাজ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫৫), মোশবাড়ী হরিপুর কোর্টপাড়া গ্রামের মুক্তার মোল্লার স্ত্রী ঝর্ণা আজার, গোপালপুর গ্রামের কাশেম মোল্লার ছেলে লাল চাঁদ মোল্লা (৪১), চর শ্যামনগর গ্রামের … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৫ অক্টোবর রাতে আত্রাই থানাধীন আঞ্চলিক সড়কের একটি পুলিশ চেকপোস্টে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় পার্বতীপুর মডেল থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবু নবকুমার বিশ্বাস। বক্তব্যে তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ কর্তৃক একটি মোটরসাইকেল সহ দুইজন মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। আটককৃতরা উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের মো:রফিকুল ইসলামের ছেলে আইনের সাথে জড়িত শিশু আসামি আবু বক্কর সিদ্দিক (১৪) এবং পাশ্ববর্তী বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো:বাবু মন্ডলের ছেলে মো.সাদিকুল ইসলাম সাজু(২৩)। আত্রাই থানা পুলিশ সুত্রে জানা গেছে,গতকাল বুধবার ১৪ অক্টোবর সকালে উপজেলার শুকটিগাছা বাজার … বিস্তারিত পড়ুন

গ্রেপ্তার ৪ শ্রমিকের মুক্তির দাবিতে বন্ধ জ্বালানি তেল সরবরাহ

দিনাজপুরের পার্বতীপুরে চার ট্যাংক লরি শ্রমিকের গ্রেপ্তারের প্রতিবাদ এবং শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে প্রায় আট ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোর প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন তাঁরা। এতে উত্তরাঞ্চলের আট জেলা থেকে জ্বালানি তেল সংগ্রহ … বিস্তারিত পড়ুন

পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫ টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ডোবা থেকে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ডোবা থেকে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে বাড়ির অদূরে একটি ডোবা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম রোহান চৌধুরী (২১)। তিনি একই গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বদশ শ্রেণির শিক্ষার্থী। নিহতের … বিস্তারিত পড়ুন

​কয়রায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার

খুলনার কয়রায় নাশকতার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান সরদার। … বিস্তারিত পড়ুন

জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন; পুড়েছে মিলনায়তনের গেইট

রাজবাড়ীতে রাতের অন্ধকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো একটি সময়ে দুর্বৃত্তরা এই আগুন জ্বালিয়ে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনা উদঘাটনে চলছে তদন্ত। সরেজমিনে দেখা যায়, জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় অবস্থিত। কার্যালয়ের পূর্ব পাশে মিলনায়তনের কলাপসিবল গেটে (কেচি গেট) আগুনে পোড়া কালি জমে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল … বিস্তারিত পড়ুন