ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুর-এ ট্রাকচালক অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বগুড়ার বগুড়ার শাজাহানপুর পৌর এলাকায় ড্রাম ট্রাকের এক চালককে অপহরণ করে মারধর, টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাকচালক মো. জয়নাল আবেদিন (৩৬) চারজনের নাম উল্লেখসহ আরও একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. জয়নাল আবেদিন গত চার মাস ধরে বগুড়া পৌরসভার বর্জ্য পরিবহন ড্রাম ট্রাকের চালক হিসেবে কর্মরত। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে হেলেঞ্চাপাড়া এলাকা থেকে অটোরিকশাযোগে বনানী স্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় দুই যুবক মোটরসাইকেলে এসে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাকে প্রথম অভিযুক্তের বাড়িতে নিয়ে গিয়ে এক লাখ টাকা ‘ঈদ মার্কেটের চাঁদা’ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগীর দাবি, এ সময় তার পকেট থেকে নগদ ১৫ হাজার ৬০০ টাকা, মানিব্যাগে থাকা আসল ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বাকি টাকা না দিলে কাগজপত্র ব্যবহার করে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ট্রাকচালক শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বার্তা টেন কে বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক