ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

বসতবাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করায় ইউএনও বরাবর অভিযোগ ভুক্তভোগী পরিবারের

রাজবাড়ীতে বসতবাড়ীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

রাজবাড়ী জেলা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকায় মো. মোশারফ মোল্লা গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ রয়েছে, বিগত ৩০ বছরের বেশি সময় যাবত মো. মোশারফ মোল্লা ও তার শরীকি পরিবারের অন্যান্য সদস্যরা আরাদিপুরস্থ মুর্শিদ জামাই পাগলের মাজারের ভিতরের রাস্তা দিয়ে যাতায়াত কওে আসছেন। এ মাজারে তাদের পৈত্রিক সম্পত্তি দান করা রয়েছে বলেই মাজার কর্তৃপক্ষ বাউন্ডারির ভেতর দিয়ে পকেট গেট কওে দীর্ঘদিন যাবত তাদের যাতায়াতের সুবিধা দিয়ে আসছিল। তবে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোনো প্রকার নোটিশ প্রদান ছাড়াই হুটহাট মিস্ত্রি দ্বারা পকেট গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী পরিবারের বাসিন্দারা বিপাকে পরে বাধ্য হয়ে মাঠের মধ্য দিয়ে কোনো রকমে হেটে যাতায়াত করছেন। তবে বর্ষা মৌসুমে তাদের যাতায়াতের কোনো ব্যবস্থাই থাকবে না বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

অনতিবিলম্বে বিষয়টি বিবেচনা করে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী পরিবারটি।

মাজার কমিটির সাধারণ সম্পাদক মিন্টু বলেন, এ পরিবারের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। যে কারণে মাজারের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিতেই কমিটি ও এলাকাবাসীর সিদ্ধান্তে প্রাচীরের সাথে সংযুক্ত গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লেখক