ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে। তাছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে যেখানে যেটা প্রয়োজন।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সকল সেবা সেখান থেকে নিতে পারে। তাছাড়া যেসব হাসপাতাল গুলো পর্যাপ্ত জনবল ও যন্ত্রংশের অভাবে পরে আছে সেগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

লেখক