ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

স্বপ্ন থেকে বাস্তব: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে মোকামতলায় কলেজ প্রতিষ্ঠা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় দীর্ঘদিন ধরে শুধুমাত্র ছিলো একটি মহিলা কলেজ। ফলে এ অঞ্চলসহ আশপাশের গ্রামের অসংখ্য ছেলেশিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য যেতে হতো বহু দূরে। আর্থিক সীমাবদ্ধতা, যাতায়াতের দুর্ভোগ ও অনিশ্চয়তার কারণে অনেকের শিক্ষাজীবন মাঝপথেই থেমে যেত। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, একটি পূর্ণাঙ্গ কলেজ, যেখানে স্থানীয় ছেলেমেয়েরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।

অবশেষে সেই প্রত্যাশার বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি। তার আহবানে সাড়া দিয়ে মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার ও তাঁর ভাই বিশিষ্ট ব্যবসায়ী চয়ন তালুকদার কলেজ প্রতিষ্ঠার জন্য উদারভাবে ১০০ শতক জমি দান করেন।

এরই ধারাবাহিকতায় সরকারি বরাদ্দে নব-নির্মিত মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ২টায় এক মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী জননেতা মীর শাহে আলম এমপি।

কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেলসহহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

এদিকে, প্রতিমন্ত্রী মহোদয়ের আগমনের খবরে পুরো এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ে। নানা শ্রেণী পেশার মানুষ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধিত প্রদান করা হয় ।

লেখক