বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মত নির্বাচনে অংশগ্রহণের পর এক বছরে পদার্পণ করেছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানকে সামনে রেখে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার বাদ আছর ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াতুন কবির চৌধুরী, সিনিয়র আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক, জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটি, মোঃ জোবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা, যুবশক্তির আহবায়ক রশিদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান, শ্রমিক শক্তির আহবায়ক মোকছেদুল ইসলাম ও সদস্য সচিব সোহেল ইসলাম, ছাত্র শক্তির আহবায়ক মাহফুজুল ইসলাম ও সদস্য সচিব মনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের সামগ্রিক উন্নয়নে দলীয় ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এক ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।