ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

বরগুনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে কিট প্যারেড অনুষ্ঠিত

১ লা মার্চ রোববার বরগুনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বরগুনা মহোদয়। এ সময় পুলিশ লাইন্সের পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিবাদন গ্রহন শেষে পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করত এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করা হয়।

পরিশেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), বরগুনা মহোদয় পুলিশ সদস্যদেরকে যথাযথভাবে কিট সমূহ ইস্যু করন ও এর যথোপযুক্ত ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এ সময় জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

লেখক