ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

মনোহরদীতে প্রশাসনের অভিযানে দুই মাদকসেবীর সাজা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে মাদক সেবনকালে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২৬) পরিচালিত এসব অভিযানে রিফাত (মনোহরদী পৌরসভা)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জয় বিশ্বাস (মনোহরদী পৌরসভা) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

লেখক