ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

বরগুনা জেলার জনগনের ইচ্ছের পূর্ণতা : আলহাজ্ব  নূরুল ইসলাম মনি কে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নিযুক্ত

বরগুনা জেলার দুটি আসনে মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ও নির্বাচিত  বরগুনা -২ আসন এর আলহাজ্ব নুরুল ইসলাম মনি যেমন দলের ভাইস চেয়ারম্যান তার সাথে নতুন যুক্ত হলো জাতীয় সংসদের চীফ হুইপ ।

এ যেন বরগুনা জেলার জনগনের উপরে আস্থা রাখলেন বাংলাদেশের সদ্য নব নির্বাচিত প্রধানমন্ত্রী  তারেক রহমান ।
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব  নূরুল ইসলাম মনি কে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নিযুক্ত করা হয়েছে।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হইপ নিযুক্ত করিলেন।

লেখক