ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

পার্বতীপুরে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার, ৭ জন

দিনাজপুরের পার্বতীপুরে ধুপিপাড়া ও সাহেবপাড়া এলাকায় মাদক সেবনের সময় বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পার্বতীপুর জিআরপি থানা পুলিশ। গতরাত সোমবারে এই অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- হাসান, আসিফ, ফিরোজ, সাজেদুর, সাবির, মামনুর রশিদ ও জাবেদ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ দাখিল করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে মাদক সেবনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পার্বতীপুর জিআরপি থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

লেখক