ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

মনোহরদীতে ভিক্ষুক পুনর্বাসনে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ

নরসিংদীর মনোহরদী উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকাল ৪টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান বলেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। সরকার ভিক্ষাবৃত্তি নিরসনে বিভিন্ন পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় যারা উপকরণ পাচ্ছেন, তারা যেন সেগুলো সঠিকভাবে ব্যবহার করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন এবং সমাজে সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি ধীরে ধীরে দূর করা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

লেখক