ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

৪নং ওয়ার্ডে মেম্বার পদে পল্লী চিকিৎসক আমিনুর রহমানের প্রার্থিতা ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কয়রা উপজেলার ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন পল্লী চিকিৎসক আমিনুর রহমান। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকায় ইতোমধ্যে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্থামেম্নীবারয় সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক আমিনুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। যেকোনো সময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
সম্প্রতি তিনি ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। এলাকাবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মেম্বার প্রার্থী আমিনুর রহমান বলেন, “আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ৪নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো এবং এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।”
এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এলাকার সচেতন মহল মনে করেন, একজন সৎ ও সমাজসেবী ব্যক্তি হিসেবে আমিনুর রহমান নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

লেখক