ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ উপজেলা,গাজীপুর জেলা বাসী, ও দেশবাসীকে এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ৫ আসনের নব – নির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদ শুধু আনন্দের দিনই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য উপলক্ষ।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায় সেই প্রত্যাশাই সবার। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি গাজীপুর জেলা এবং কালীগঞ্জ উপজেলা ও কালিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
“ঈদ মোবারক” “ঈদ মোবারক” ” ঈদ মোবারক “।

লেখক