ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

পার্বতীপুর মডেল থানায় নবাগত ওসি আব্দুল ওয়াদুদের যোগদান

দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুল ওয়াদুদ। তিনি পূর্বের ওসি এমএ ফারুকের স্থলাভিষিক্ত হলেন।

আজ (১১ মার্চ) বুধবার বিকেলে তিনি এ থানায় যোগদান করেন। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার অধিবাসী আব্দুল ওয়াদুদ ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন এবং পরবর্তীতে পুলিশ ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এর আগেও তিনি অন্য থানায় ওসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পার্বতীপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পরে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি দৃঢ়তার সাথে বলেন- ‘মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিই আমার প্রথম পদক্ষেপ’।

লেখক