ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

নবাবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. শোয়েব হোসেন
নবাবগঞ্জ (ঢাকা) :

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শোল্লা হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শোল্লা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান পবন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ-এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ-এর সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল-এর সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল-এর সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির আলম এবং উছামতী ডিগ্রী কলেজ-এর সাবেক সাধারণ সম্পাদক রাইয়ান মাহমুদ সজল।

ইফতার মাহফিলে বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, জনগণের ন্যায্য দাবি পূরণ এবং উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

লেখক