ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

সন্ধানী লাইফের পার্বতীপুর শাখার ব্যবসা পরিকল্পনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পার্বতীপুর নতুনবাজার শাখার আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে আজ (১২ মার্চ) বৃহস্পতিবার এক ব্যবসা পরিকল্পনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুর দিনাজপুরের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খুশিয়ারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেল ম্যানেজার (জিএম) ফিরোজ সরদার সাজু। বিশেষ অতিথি ছিলেন, আমবাড়ি শাখা’র এজিএম ও ইনচার্জ শাহের আলী ও চিরিরবন্দর শাখা অফিসের বিএম আব্দুর রাজ্জাক আলী।

এর আগে দেশ ও দশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে উক্ত শাখা কার্যালয়ের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী সহ কর্মী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মী ও গ্রাহকগণকে নিয়ে মাসিক ব্যবসা পরিকল্পনার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং তাদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কৃত করা হয়।

লেখক