ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট, কনে উদ্ধার

গত ২৭ মার্চ (শুক্রবার) নরসিংদীর মনোহরদী উপজেলা লেবুতলা ইউনিয়নে বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় সংশ্লিষ্ট অভিভাবকদের সতর্ক করা হয় এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। তিনি জানান, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ ধরনের উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সচেতন মহল এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

লেখক