ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

নওগাঁর আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর নির্মাণাধীন কালনা-বিষ্ণুপুর সেতুর কাজ আট বছরেও শেষ হয়নি। ২০১৮ সালে শুরু হওয়া ২৬২ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ এখনো মাত্র ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২২ সালের নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে আছে।

সেতুর কাজ বন্ধ থাকায় মহিষবাথান ও এনায়েতপুরসহ আশপাশের এলাকার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন। এতে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও ধীরগতির কারণে কাজ থেমে আছে। এলজিইডি জানিয়েছে, প্রয়োজন হলে নতুন টেন্ডারের মাধ্যমে ২০২৬ সালের জুনের মধ্যে সেতুটি চালুর চেষ্টা করা হবে।

লেখক