ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে কৃষি বিভাগের উদ্যোগে সজিনা গাছের চারা রোপনের উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

সজিনা চাষে সাধারন মানুষের চাহিদা বাড়াতে পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহ দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় একযোগে শুরু হয়েছে উদ্বুদ্ধকরন সভা ও চারা রোপন কার্যক্রম। কর্মসূচি’র অংশ হিসেবে আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মন্মথপুর ইউনিয়নের টিকিয়াপাড়া মোড়ে পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাজিব হুসাইনের সভাপতিত্বে এক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। সভা শেষে রাস্তার পাশে ২ হাজার সজিনা গাছের চারা রোপন ও সজিনা পল্লী হিসেবে ঘোষনা করেন প্রধান অতিথি।

পার্বতীপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব হুসাইন জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের ১০ টি ব্লকে ১০ হাজার সজিনা চারা রোপনের কাজ শুরু হয়েছে। টিকিয়াপাড়া মোড় সজিনা চাষের উপযোগী হওয়ায় এলাকাটিকে সজিনা পল্লী হিসেবে নির্বাচন করে বেশী চারা রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, অনুরূপভাবে জেলার ১৩টি উপজেলার গ্রামাঞ্চলে সর্বমোট লক্ষাধিক সজিনা চারা রোপনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কৃষি কর্মকর্তা সজিনার গুনাগুন সম্পর্কে বলেন, এই সবজিটি পুষ্টিগুণে ভরপুর একটি ‘সুপার ফুড’। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে, হজম শক্তি বাড়াতে এবং হাড় মজবুত করতে অত্যন্ত কার্যকর। এতে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রন এবং শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে। এছাড়াও সজিনার পাতা ও ডাঁটা রক্ত শুন্যতা দূর করে এবং বসন্ত রোগ প্রতিরোধে দারুন ভূমিকা রাখে।

লেখক